Advertise top
পরিবেশ

সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ আগষ্ট ২০২৬, ১০:৪৭ এএম    

সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার
শান্ত পায়রা সমুদ্র বন্দর।- ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য দেওয়া সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

 

অভ্যন্তরীণ নদীবন্দরেও স্বস্তির খবর

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। বুধবার, ১৯ আগস্ট সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে নদীবন্দরগুলোর জন্য কোনো সংকেত দেখাতে হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

 

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal