Advertise top
বরিশাল

বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ০৯:২১ পিএম    

বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন
ফলমেলা উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ছবি: বরিশাল নিউজ

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে শুরু হয়েছে জাতীয় ফলমেলা ২০২৬।

 

নগরীর খামারবাড়ির চত্বরে আজ সোমবার, ১৭ আগস্ট মেলা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা ছিমি, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক প্রমুখ।

 

মেলায় ডিএই, কৃষি তথ্য সার্ভিস (এআইএস), বারটান এবং এসিআই এগ্রিবিজনেসের ১৪ টি স্টল স্থান পায়।

 

এআইএসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal