বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে যুবদল কর্মী আমিনুল ইসলাম বাবুর মরদেহ। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে শনিবার, ২৩ মে রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রবিবার ২৪ মে দুপুরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন