Advertise top
আদালত-অপরাধ

বিআরটিসি বাসের সাথে সংঘর্ষ, অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৯:৩৬ পিএম    

বিআরটিসি বাসের সাথে সংঘর্ষ, অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত
নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধার অভিযান

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। রবিবার, ২৪ মে সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন ।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal