Advertise top
আদালত-অপরাধ

অফিসে অনুপস্থিত, স্টান্ড রিলিজ ১৬

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৯:১৯ পিএম    

অফিসে অনুপস্থিত, স্টান্ড রিলিজ ১৬
নৌপরিবহন মন্ত্রণালয় লোগো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বরিশাল ও ঢাকার ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়। 

 

নৌপরিবহন মন্ত্রণালয় শুক্রবার, ২২ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

 

প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ হতে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ হতে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ হতে ১ জন এবং হিসাব বিভাগ হতে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করে। এছাড়া বিআইডব্লিউটিসি তিনজন কর্মকর্তা-কর্মচারীকেও স্ট্যান্ড রিলিজ করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal