Advertise top
বরিশাল

বাবুগঞ্জে রাস্তার পাড়ে যুবকের রক্তাক্ত মরদেহ

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৫৩ পিএম       

বাবুগঞ্জে রাস্তার পাড়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বাবুগঞ্জ থানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আজ শুক্রবার সকালে রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, যুবকের নাম মো. সাগর। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। বাবার নাম মো. মিন্টু সরকার, মায়ের নাম মোসা. লিলি বেগম।

 

থানা সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal