Advertise top
চিকিৎসা

দেশে ২ মাসে হাম ও উপসর্গে আক্রান্ত ৭০ হাজার শিশু , মৃত্যু ৫শ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:২৬ পিএম    

দেশে ২ মাসে হাম ও উপসর্গে আক্রান্ত ৭০ হাজার শিশু , মৃত্যু ৫শ
হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৩২৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৫৪০। যাদের মধ্যে শুক্রবার, ২২ মে সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে পাঁচ ৪৯৯ শিশুর।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেনটার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে আরো জানানো হয়, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৩ হাজার ৪১১ জন।

 

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে ঢাকায় মারা গেছে ৫০ জন,  বরিশালে ১৮, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে ।

 

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৬০ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৭৯ জন রাজশাহীতে, সিলেটে ৪৫, চট্টগ্রামে ৪০, ময়মনসিংহে ৩৪, বরিশালে ৩০, খুলনায় ২১ ও রংপুরে পাঁচজন প্রাণ হারিয়েছে।

 

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক

 

দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

 

নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে।

 

রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal