Advertise top
বরিশাল

বরিশালে জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও মেলার উদ্বোধন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:১৭ পিএম    

বরিশালে জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও মেলার উদ্বোধন
বিজ্ঞান সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ছবি: বরিশাল নিউজ

সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব । বিভাগীয় প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক মো. জাকির হোসেন।

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় মেলায় বরিশাল বিভাগের ৬ জেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

 

এসকল শিক্ষার্থীরা বিডি ৫০ ভি আর্মি রোবট, মানব কল্যাণে প্রযুক্তির নানা ব্যবহার, সোলার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, অগ্নিনির্বাপক যন্ত্র, সোলার থার্মোইলেকট্রিক এসি, নিরাপদ ও দুর্যোগ সহনশীল সবুজ জনপদসহ নিজেদের আবিষ্কার করা নানা প্রকল্প তুলে ধরেছেন।

 

এছাড়াও মেলায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal