Advertise top
বরিশাল

মুক্তিযোদ্ধা সাহান-আরা বেগম পার্ক উচ্ছেদ সম্পন্ন হল

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:১৫ পিএম       

মুক্তিযোদ্ধা সাহান-আরা বেগম পার্ক উচ্ছেদ
সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এর মা য়ের নামে করা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর সিএন্ডবি রোডের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে স্থাপিত ‘সাহান-আরা বেগম পার্ক’টির বাকি অংশ আজ ১৩ মে বুলডোজার চালিয়ে পুরোপুরি ভেঙ্গে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে ওই উচ্ছেদ কাজ শুরু হয়।

 

এরআগে ৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর প্রথম দফা ভেঙ্গে দেন আন্দোলনকারীরা ।

 

সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে ২০২২ সালে ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা পার্ক’নির্মান করেছিলেন। জনপদ বিভাগের জমিতে নির্মাণ করা পার্কটির জন্য ব্যয় করা হয় প্রায় ৯ কোটি টাকা, যার যোগান দেয় সিটি কর্পোরেশন। এই পার্ক নির্মান নিয়ে এলাকাবাসীসহ নগরবাসীর মধ্যে ক্ষোভ ছিল। 

 

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য চৌমাথা এলাকার এই অংশ ফাঁকা করা প্রয়োজন ছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal