বরিশাল নিউজ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

বরিশালের হিজলায় ১২ বছরের শিশু আরিফের বুকে লাথি দিয়ে মেরে ফেললো প্রতিবেশী যুবক মোশাররফ বয়াতি (২৬)। পরে শিশুটিকে পাশের খালে ফেলে দেয় সে।
উপজেলার চরবিশোর গ্রামে আজ শুক্রবার সকালে আরিফের লাশ খালের পাড়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। আরিফ একই গ্রামের আনিছ রাঢ়ীর ছেলে।
বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, লাশ উদ্ধারের পর স্থানীয়রা মোশাররফকে ধরে পুলিশে দেয়।
মোশাররফের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার জানান, “আরিফ বৃহস্পতিবার রাতে মোশাররফের ঘরে গিয়ে তাকে বিছানায় শোয়া দেখে নামাজ পড়তে যেতে বলে। কিন্তু মোশাররফ উঠতে না চাইলে আরিফ
তাকে একটি চড় দেয়। এতে রাতে মোশাররফ আরিফের বুকের উপর লাথি মারে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু ঘটে। পরে তার লাশ পাশের খালে ফেলে দেয় সে।”
সহকারি পুলিশ সুপার আরো বলেন, স্বজনরা সন্দেহ করে মোশাররফকে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের ঘটনা স্বীকার করে। মোশাররফের মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন