Advertise top
বরিশাল

জমি বিরোধ! বরিশালে বাবার পরে ছেলে খুন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম    

জমি বিরোধ! বরিশালে বাবার পরে ছেলে খুন
প্রতীকী ছবি

বরিশালে মো. দেলোয়ার হোসেন চৌধুরী নামে এক ব্যাক্তিকে কুপিয়ে খুন করে ডোবায় ফেলে রেখে গেছে দুবৃত্তরা। নিহত দেলোয়ার চৌধুরী রায়পাশা- কড়াপুর ইউনিয়নের বাসিন্দা। তার বাবা মৃত নজির চৌধুরী।

 

“জমি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে। একই বিরোধে এর আগে দেলোয়ারের বাবা নজির চৌধুরীকেও হত্যা করা হয়েছিল” বলে জানান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মিন্টু।

 

দেলোয়ার চৌধুরী বৌশের হাটের ইজারাদার ছিলেন। ঘটনার রাতে তিনি ইজারার টাকা তুলে শ্বশুর বাড়ী যাচ্ছিলেন বলে জানান বাজারের ব্যবসায়ী।

 

এয়ারপোরট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বুধবার রাত ১২ টার দিকে শিবপুর বাদামতলা রাস্তার পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথার ডান পাশে ধারালো অস্ত্রের জখম রয়েছে জানায় পুলিশ। তবে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ এক লাখ ৫২ হাজার টাকা পাওয়া গেছে।

 

 বাদামতলা গ্রাম পুলিশ সদস্য ওসমান জানান, ইউনিয়ন চেয়ারম্যান গ্রাম পুলিশকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করেন। গ্রাম পুলিশ আরো জানান, এক অটোরিকসা চালক রাস্তার পাশে সাইকেল ও মাফলার পড়ে থাকতে দেখে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মিন্টুকে খবর দেন। তিনি আবার ইউপি চেয়ারম্যানকে খবর দেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal