বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

ঢাকা বরিশাল মহা সড়কের মাদারীপুরের ডাসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনাকবলিত এক বাসের চালক ও মহাসড়কে চলাচলরত এক ভ্যান চালক নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত আটজনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চিকিৎসাধীনরা হলেন: আজমিনা (৪০), জয়নুল (২৩), তুহিন (২০), রাসেল (২২), আব্দুল কাদের (৬৫), রবিউল ইসলাম (৩৭), সাদেক (৬০)। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
মাদারীপুর পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাসের সাথে ঢাকা-বরিশালগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে সড়কে যানজটের সৃষ্টি হলে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে বাস দুটিকে সরিয়ে নিয়ে চলাচল স্বাভাবিক করে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন