Advertise top
রাজনীতি

সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ ৩ জনের জামিন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম       

সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ ৩ জনের জামিন
আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, যুবলীগের মাহমুদুল হক মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দিন।

বরিশাল ৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ যুবলীগের মাহমুদুল হক মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দিনকে জামিন দিয়েছেন আদালত।

 

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির জানান, বরিশালের  অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঙ্গলবার তাদের তিনজনের জামিন মঞ্জুর করেন।

 

গণঅভ্যুত্থান পর ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে বরিশালের ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা আফরেজ।

 

মাহমুদুল হক খান মামুনকে ২০২৫ সালের ২০ মে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

এছাড়া ২০২৫ সালের ১৮ জুন রাতে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা জসীমউদ্দিনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের ২২ জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসীমউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান।

 

তাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ ও বিএনপির অফিস পোড়ানোর মামলা রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal