বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

বরিশালের বাকেরগঞ্জে একই দিন একই স্থানে ও প্রায় একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনি সমাবেশ ডেকেছে স্বস্ব দলের নেতাকর্মীরা। এতে সংঘাতের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ মানুষ।
নির্বাচনী এই সমাবেশ ডাকা হয়েছে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে , আগামী ৯ ফেব্রুয়ারি ।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের পক্ষে সমাবশেটি ডাকা হয় বিকেল ৫ টায়।
অপরদিকে বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের পক্ষে সমাবেশ ডাকা হয় বিকাল ৩ টায়।
ইআবা প্রার্থীর সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী বলেন, এ কর্মসূচির জন্য তারা ৪ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয় থানা অফিসার ইনচার্জকেও দলের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। সে অনুযায়ী তারা প্রচারণাও চালাচ্ছেন।
এ বিষয় বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনি সমন্বয় ও পরিচালনা দপ্তরের আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ ও সদস্য সচিব মো. ওমর সানী স্বাক্ষরিত একটি পত্র অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ শনিবার রাত ১২ টার তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।
এনিয়ে উপজেলাজুড়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। একই দিন একই স্থানে একই সময়ে দুই প্রার্থীর নির্বাচনী সমাবেশ ঘিরে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, একই দিনে একই সময় দুই দলের নির্বাচনী সমাবেশের বিষয় তিনি জানেন না। যে দল আগে সমাবেশ করার অনুমতি নিয়েছে তারাই ওই স্থানে সমাবেশ করতে পারবে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। আশা করছি, কোনো সংঘাত হবে না।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন