বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানে সফর করছেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে বুধবার, ২৫ নভেম্বর এ সাক্ষাৎ হয়।
বৈঠকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর এ তথ্য জানানো হয়। সাক্ষাতে কী আলোচনা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন