বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বুধবার, ২৫ নভেম্বর রাতে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ফাইনাল শেষ করেন সুমাইয়া। এই সময়ে তিনি তৃতীয় হয়ে পোডিয়ামে ওঠেন। একই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রেখা আক্তার ১২.৩৪ সেকেন্ডে সপ্তম হন।
ইভেন্টে স্বর্ণ জেতেন ভারতের মৃথিকা। তার সময় ১২.০২ সেকেন্ড। ১২.০৭ সেকেন্ড নিয়ে রৌপ্য পান শ্রীলঙ্কার রিসানসা হিরুপমা।
সাত দেশের অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিন ছিল বুধবার, ২৫ নভেম্বর। আসর চলবে শুক্রবার, ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে ৩৬ ক্রীড়াবিদের সঙ্গে ২০ কর্মকর্তা ভারতে গেছেন। এ নিয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সংবাদের শিরোনামে এসেছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন