Advertise top
অর্থনীতি

জ্বালানি আমদানিতে ৮ হাজার কোটি টাকা অনুমোদন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম    

জ্বালানি আমদানিতে ৮ হাজার কোটি টাকা অনুমোদন
ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করবে সরকার। প্রতীকী ছবি

জানুয়ারি-জুনের চাহিদা মেটাতে জ্বালানি কিনতে ৮ হাজার ১০ কোটি টাকার বেশি ব্যয় অনুমোদন করেছে সরকার।

 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় বুধবার, ২৫ নভেম্বর চারটি আমদানি প্রস্তাব অনুমোদন পায়। এগুলো ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি আমদানি পরিকল্পনার অংশ। প্রস্তাবগুলো উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

ডিজেল আমদানির দুটি প্যাকেজের একটিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। অন্যটিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। দুটিতেই সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

 

হাই-সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এখানেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরার নাম সুপারিশ করা হয়েছে। অকটেন (৯৫ রিসার্চ অকটেন নম্বর) আমদানিতে ব্যয় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এর সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে।

 

সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর এসব তথ্য জানানো হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal