বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

মজুরির অঙ্কে দুই পক্ষের অবস্থান অনেক দূরে থাকায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতনে সমঝোতা হয়নি।
শ্রমিক প্রতিনিধিরা মঙ্গলবার, ২৪ নভেম্বর দুপুরের বৈঠকে সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা করার দাবি জানান। জবাবে কারখানা মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়। দুই প্রস্তাবের ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা এখনো চলছে। বোর্ড শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন