Advertise top
বিদেশ

হেগে রোহিঙ্গা গণহত্যার রায়;  মিয়ানমারের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম    

হেগে রোহিঙ্গা গণহত্যার রায়;  মিয়ানমারের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে জমায়েত। সংগৃহীত

রাখাইনের নৃশংসতার তদন্ত না করা এবং সাক্ষ্যপ্রমাণে নাগাল না দেওয়ায় মিয়ানমারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। রায় পড়া চলছে।

 

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া চলছে। বিচারক ইউজি বিচারকালে পাওয়া তথ্যের সারসংক্ষেপ তুলে ধরছেন।

 

রায়ে বলা হয়, কথিত নৃশংসতার প্রকৃত তদন্ত মিয়ানমার করেনি। আদালতের চাওয়া তথ্য দিতেও দেশটি রাজি হয়নি। সাক্ষ্যপ্রমাণ ও সাক্ষীদের নাগালে যাওয়ার সুযোগ দিতেও তারা অস্বীকৃতি জানিয়েছে। বিচারক ইউজি বলেন, সাক্ষ্যপ্রমাণ মূল্যায়নের সময় আদালত এসব বিষয় বিবেচনায় নিয়েছে।

 

আদালত পর্যবেক্ষণে বলেছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বাস করে আসছে। তাদের প্রতি ঐতিহাসিক আচরণ নিয়ে বিচারক ইউজি বলেন, “আদালত দেখতে পেয়েছে যে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে।”

 

বিচারক আরও উল্লেখ করেন, সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতাকে উসকে দিয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal