বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

দখলদার ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তার নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন লিকুদ পার্টির নেতারা।
সাম্প্রতিক ভোটে নির্বাচিত হওয়ার পর তিবি আল-জাজিরাকে বলেন, লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির তার নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন। তিবির ভাষ্য, তারা ব্যর্থ হয়েছেন। তার মতে, জয়েন্ট লিস্টের ১১টি আসনের বিপরীতে এটি ন্যায্য অর্জন।
তিবি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা’আল পার্টির চেয়ারম্যান। এর আগে ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্তও তিনি এই পদে ছিলেন।
তিবির জন্ম তাইবে শহরে। তার পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়। তিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক হন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তা’আল প্রতিষ্ঠা করেন ১৯৯৬ সালে এবং ১৯৯৯ সালে প্রথমবার নেসেট সদস্য হন।
তিনি ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করেন। তিনি দেশটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ করার দাবি তোলেন। নিজের পরিচয়ে তিনি ইসরাইলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি।
প্রস্তাবিত লাউডস্পিকার নিষেধাজ্ঞা বিলের প্রতিবাদে তিনি ২০১৬ সালে নেসেট কক্ষে আজান দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন