Advertise top
বিদেশ

শেনঝেনে প্রথমবার ট্রাম্প-শি-পুতিনের বৈঠক

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম    

শেনঝেনে প্রথমবার ট্রাম্প-শি-পুতিনের বৈঠক
চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনে ত্রিপক্ষীয় বৈঠক । সংগৃহীত

ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র, বাণিজ্য ও এআই নিয়ে আলোচনায় শেনঝেনে একসঙ্গে বসেছেন ট্রাম্প, শি ও পুতিন।

 

চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনের শুরুতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। আলোচ্যসূচিতে ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রয়েছে।

 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকটিকে “যুগান্তকারী তাৎপর্য” বহনকারী বলে উল্লেখ করেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, তিনি বলেন, “আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রতিকূলতা বা সংকটই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়।”

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উষ্ণ অভ্যর্থনার জন্য শিকে ধন্যবাদ জানান। অ্যাপেক আয়োজনের জন্যও তিনি শিকে অভিনন্দন জানান। এমন ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হওয়ায় তিনি “আনন্দিত” বলে জানান। ট্রাম্প বলেন, নেতারা “সত্যিকার অর্থেই ইতিহাস গড়ছেন”। শির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধের অবসান চায়।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান। তার মতে, তিন দেশ সহযোগিতা করলে বৈশ্বিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে। শি ও ট্রাম্পের জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, পুতিন মনে করেন তিন দেশ শান্তি রক্ষার দায়িত্ববোধ থেকেও একসূত্রে গাঁথা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal