Advertise top
বাংলাদেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনের সন্ত্রাসের অভিযোগ প্রধানমন্ত্রীর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম    

আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনের সন্ত্রাসের অভিযোগ প্রধানমন্ত্রীর
লালমনিরহাটে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী । পিএমও

দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালমনিরহাটে বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

 

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর বৃহস্পতিবার, ১৯ নভেম্বর দেওয়া ভাষণে তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন।

 

তারেক রহমান বলেন, পালিয়ে গিয়েও আওয়ামী লীগ “আগুনের সন্ত্রাস” চালিয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়সম্পত্তি লুটতরাজ করেনি? মানুষকে তারা নির্যাতন করেনি? মানুষকে তারা গুম-খুন করেনি?”

 

প্রধানমন্ত্রীর অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে দলটি ১৪০০ মানুষকে হত্যা করেছে। এর মধ্যে ৬০ জন শিশু ছিল বলেও তিনি দাবি করেন। বাংলাদেশের মানুষ আর গুম-খুন বা ভোট দখলের রাজনীতিতে ফিরতে চায় না বলে মন্তব্য করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি, স্বস্তি ও অগ্রগতি চায়। এজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, “আমরা খাল খননের রাজনীতি করতে চাই, আমরা চাই দেশের শিল্প-কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal