বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত অংশে আগুন দেওয়া হয়েছে। কেরোসিন বা পেট্রোল ঢালার ধারণা পুলিশের।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার, ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়। কেউ হতাহত হননি।
বাড়ির একটি অংশে ইউনূসের পরিবারের সদস্যরা থাকেন। অন্য অংশটি পরিত্যক্ত। পুলিশের প্রাথমিক ধারণা, পরিত্যক্ত অংশের নিচতলায় কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে। বাড়িতে আগে থেকেই তিনজন পুলিশ সদস্য পাহারায় ছিলেন।
মোজাম্মেল হক বলেন, “যেখানে আগুন দেয়া হয়েছে, ওটা একদম পরিত্যক্ত। দীর্ঘ ১০-১৫ বছর ধরে ওনাদেরই কেউ ওই অংশে যায় না, কেয়ারটেকাররা যায় শুধু।”
তার ভাষ্য, পুলিশ আসার বিষয়টি টের পেয়ে আগুন দেওয়া ব্যক্তিরা চলে যান। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন