Advertise top
সরকার

গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, বিজিবি মোতায়েন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম    

গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ জেলা প্রশাসকের অফিস। ছবি- সংগৃহীত

জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। এবং পুলিশ সুপার (এসপি) মো.হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হযেছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।

 

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

 

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

 

এদিকে গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানে অর্পিত দায়িত্ব পালন করবেন।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal