Advertise top
বাংলাদেশ

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন সিকদার

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম       

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন সিকদার
চেয়ারম্যান - বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ। ছবি- বরিশাল নিউজ ডটকম

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন  মো. জিয়াউদ্দিন সিকদার।  গ্রেড-২ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।

 

মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ৮(১) ধারা অনুযায়ী জিয়া উদ্দিন সিকদারকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব পালনের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে।

 

জিয়াউদ্দিন সিকদার বর্তমানে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব।  এর আগে তিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

 

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক হামলা, মামলা ও কারাভোগের শিকার হন তিনি।

 

নিয়োগের বিষয়ে জিয়া উদ্দিন সিকদার বলেন, তাকে এ দায়িত্ব দেওয়ায় জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞ। বরিশাল নগরীর পরিকল্পিত উন্নয়নে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ নভেম্বর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পরে ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল পাস হয়। একই বছরের ১০ এপ্রিল ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ গেজেট আকারে প্রকাশিত হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal