Advertise top
আদালত-অপরাধ

যাত্রীবাহী বাসে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম    

যাত্রীবাহী বাসে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে জব্দ করা মাছ। বরিশাল নিউজ ডটকম

জাটকা ও শাপলাপাতা মাছ বহনের তথ্যে পটুয়াখালীতে পাঁচ বাসে তল্লাশি চালিয়েছে কোস্ট গার্ড। জব্দ মাছের দাম ১৩ লাখ ৩০ হাজার টাকা।

 

পটুয়াখালী সদর থানার টোল প্লাজাসংলগ্ন এলাকায় সোমবার, ২ নভেম্বর রাতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ছিল কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদফতর ও বন বিভাগ।

 

গোপন সংবাদের ভিত্তিতে পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এতে ২১০ কেজি শাপলাপাতা মাছ ও এক হাজার ১৫০ কেজি জাটকা জব্দ হয়। জব্দ মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

 

বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়। উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জাটকা এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে শাপলাপাতা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।

 

কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal