Advertise top
আদালত-অপরাধ

সম্পত্তি হস্তান্তরের আশঙ্কায় সরকারকে চিঠি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম    

সম্পত্তি হস্তান্তরের আশঙ্কায় সরকারকে চিঠি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত

সম্পত্তি বিক্রির আশঙ্কায় পলাতক আসামিদের বিষয়ে সরকারকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন। বাজেয়াপ্তের আদেশ রয়েছে শেখ হাসিনাসহ সাতজনের সম্পত্তির।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার, ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও মাহবুবুল আলম হানিফসহ সাতজনের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে।

 

তিনি জানান, পলাতক আসামিরা রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হননি বা আপিল করেননি। তাদের আপিলের আইনগত সুযোগ নেই। গ্রেপ্তারের পরই রায় কার্যকর হবে।

 

প্রসিকিউশনের আশঙ্কা, আসামিরা সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে ফেলতে পারেন। তাই রায়ের কপি আগেই সরকারের কাছে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একই দিন আলাদা চিঠিও দেওয়া হবে।

 

চিঠিতে সম্পত্তি দ্রুত সরকারের হেফাজতে নেওয়ার অনুরোধ থাকবে। চিফ প্রসিকিউটরের ভাষ্য, আসামিদের অর্ধেক সম্পত্তি শনাক্ত করে নিলাম বা অন্য আইনি প্রক্রিয়ায় বিক্রি করা যাবে। বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে শহীদ পরিবারগুলোর মধ্যে বণ্টনের কথা বলা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal