Advertise top
শিক্ষা

এইচএসসির ফল আগামীকাল, জানবেন যেভাবে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম    

এইচএসসির ফল আগামীকাল, জানবেন যেভাবে
এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

পূর্বঘোষিত ২৯ অক্টোবরের বদলে শনিবার, ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সচিবালয়ে শনিবার, ৩১ অক্টোবর বেলা ১১টায় ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল পাওয়া যাবে।

 

পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এসএমএসেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন থেকে “HSC Dha 123456 2026” ধরনের বার্তা লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে ফল পাওয়া যাবে না।

 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে বোর্ড ও ইআইআইএন দিয়ে ফল ডাউনলোড করতে হবে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে।

 

পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal