বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

ঘরের মাঠেই বেশির ভাগ ম্যাচ খেলবে ফরচুন বরিশাল। নিলামে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা।
ওপেনার তানজিদ হাসান তামিমকে দুই কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। ঢাকার শেরাটন হোটেলে সোমবার, ২৬ অক্টোবর এই নিলাম অনুষ্ঠিত হয়। জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্তকে নেওয়া হয়েছে এক কোটি ৫৫ লাখ পয়েন্টে।
সৌম্য সরকারের জন্য খরচ হয়েছে ৭৫ লাখ পয়েন্ট। তাকে পেতে ওয়ালটনের সঙ্গে লড়তে হয়েছে ফরচুনকে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে ৬০ লাখ পয়েন্টে। বিগ ব্যাশে খেলার কারণে রিশাদ টি-টোয়েন্টি পর্বে থাকবেন না।
সাব্বির রহমানকে নিয়ে কাড়াকাড়ির পর তাকে এক কোটি দুই লাখ পয়েন্টে কিনেছে ফরচুন। তানভীর ইসলামকে নেওয়া হয়েছে ৭২ লাখ এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে ৬৯ লাখ পয়েন্টে। আকবর আলী ৩০ লাখ ও মুশফিক হাসান ২৮ লাখ পয়েন্টে দলে এসেছেন। কামরুল ইসলাম রাব্বি ও ফজলে মাহমুদ রাব্বি পেয়েছেন ২০ লাখ পয়েন্ট করে।
আইকন ক্রিকেটার তাওহীদ হৃদয়কে নিলামের আগেই দলে নিয়েছে ফরচুন। স্কোয়াডে আছেন ২৩ জন।
কোচিং প্যানেলের দায়িত্বে আছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সহকারী কোচ হিসেবে আছেন মো. আশরাফুল ও আব্দুল করিম জুয়েল। ফিজিওথেরাপিস্ট বায়েজিদ ইসলাম খান, এসঅ্যান্ডসি কোচ মো. মনিরুজ্জামান এবং পারফরম্যান্স অ্যানালিস্ট বি এম আমদাদুল হকও দলের সঙ্গে থাকছেন।
টি-টোয়েন্টি পর্বে ফরচুনের লিগের পাঁচ ম্যাচের চারটিই হবে বরিশালে। দলটি ১৫ ডিসেম্বর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অ্যাকমির মুখোমুখি হবে। ফাইনাল ৩১ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে।
নিলামের পয়েন্ট ক্রিকেটারদের দাম নয়। তারা বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন।
ফরচুন বরিশালের স্কোয়াড
তাওহীদ হৃদয়
তানজিদ হাসান তামিম: দুই কোটি পয়েন্ট
নাজমুল হোসেন শান্ত: এক কোটি ৫৫ লাখ পয়েন্ট
সাব্বির রহমান: এক কোটি দুই লাখ পয়েন্ট
সৌম্য সরকার: ৭৫ লাখ পয়েন্ট
তানভীর ইসলাম: ৭২ লাখ পয়েন্ট
মোহাম্মদ সাইফউদ্দিন: ৬৯ লাখ পয়েন্ট
রিশাদ হোসেন: ৬০ লাখ পয়েন্ট
আকবর আলী: ৩০ লাখ পয়েন্ট
মুশফিক হাসান: ২৮ লাখ পয়েন্ট
কামরুল ইসলাম রাব্বি: ২০ লাখ পয়েন্ট
ফজলে মাহমুদ রাব্বি: ২০ লাখ পয়েন্ট
এবাদত হোসেন
মো. আব্দুল্লাহ
এনামুল হক আশিক
স্বাধীন ইসলাম
শামীম মিয়া
নিলয় শীল
আহসান আবির
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন