Advertise top
ফুটবল

সাফের দলে সুলিভান-মাহি

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম    

সাফের দলে সুলিভান-মাহি
রোনান ও মাহি দুজনই খেলেন ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল। বরিশাল নিউজ ডটকম গ্রাফিক্স

কোচ টমাস ডুলির নজর কাড়ায় রোনান সুলিভান সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।

 

ঢাকায় আগামী ৫ থেকে ১৭ নভেম্বর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার, ২৪ অক্টোবর প্রাথমিক দল ঘোষণা করেছে। জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া আরেকজন ফুটবলার মাহি খানও দলে আছেন।

 

যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবল খেলছেন রোনান। এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলে দারুণ খেলে তিনি কোচের নজরে আসেন। ইংল্যান্ডের নবম স্তরের লিগে মলটন এফসির হয়ে খেলছেন মাহি। রোনানের ভাই ডেক্লান সুলিভান ওই টুর্নামেন্টে খেললেও এবার দলে সুযোগ পাননি।

 

দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। দুজনই ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে ছিলেন না। চোটে আসিয়ান কাপ মিস করা ফরোয়ার্ড ফয়সাল আহমেদও আছেন। আসিয়ান কাপের চূড়ান্ত দলে থেকেও প্রাথমিক দলে জায়গা হয়নি শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান ও শাহরিয়ার ইমনের।

 

সব ম্যাচ হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। প্রতি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল ১৪ নভেম্বর, ফাইনাল ১৭ নভেম্বর।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal