Advertise top
খেলা

নতুন কুঁড়ি স্পোর্টস সমন্বয়ে বিসিসির সভা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম    

নতুন কুঁড়ি স্পোর্টস সমন্বয়ে বিসিসির সভা
নগর ভবনে অনুষ্ঠিত সমন্বয় সভার একাংশ। বরিশাল নিউজ ডটকম

সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে নতুন কুঁড়ি স্পোর্টসের সমন্বয় সভা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

 

নগর ভবনে রবিবার, ২৫ অক্টোবর দুপুর দুইটায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুম্পা সিকদার।

 

আলোচনার বিষয় ছিল নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ (সিজন–১)-এর আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু। সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তিও সভায় যোগ দেন।

 

সভায় কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal