Advertise top
ঝালকাঠি

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম    

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ঝালকাঠিতে হাত ধোয়ার সঠিক নিয়ম শিখছে স্কুলের শিক্ষার্থীরা। বরিশাল নিউজ ডটকম

ঝালকাঠিতে র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার, ২৮ অক্টোবর সকাল সাড়ে নয়টায় কর্মসূচি শুরু হয়। এবারের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল।

 

কর্মসূচিতে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। তাদের হাতে-কলমে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়। খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার গুরুত্বও তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধুলে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমে। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতেই এ আয়োজন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal