বরিশাল নিউজ, ঝালকাঠি ও পিরোজপুর
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

ঝালকাঠি ও পিরোজপুরে র্যালি, রোড শো ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দুই জেলাতেই দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মানা ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা।
বিআরটিএ ঝালকাঠি সার্কেল ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বুধবার, ২৮ অক্টোবর সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
র্যালির পর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। বক্তব্য দেন ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু ও বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদ।
বক্তারা নিরাপদ সড়ক গড়তে সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার কথা বলেন।
পিরোজপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ রোড শো এবং আলোচনা সভার আয়োজন করে। জেলা সার্কিট হাউসের সামনে থেকে সকাল সাড়ে নয়টায় রোড শো শুরু হয়। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা হয়।

দিবসটি উপলক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা। বরিশাল নিউজ ডটকম
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। সঞ্চালনা করেন বিআরটিএর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান ফাহাদ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম ও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। রাজনৈতিক দল ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও ছিলেন। ছিলেন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ ও সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন