Advertise top
রাজনীতি

বাউফলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম    

বাউফলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাউফলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি। বরিশাল নিউজ ডটকম

পটুয়াখালীর বাউফলে র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

বাউফল পৌরশহরের এমপি ব্রীজের মোড় থেকে বুধবার, ২৮ অক্টোবর বেলা ১১টায় বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

এরপর সেখানে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি মো. শাজাহান হাওলাদারও। দিনটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal