Advertise top
ঝালকাঠি

নলছিটিতে আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম    

নলছিটিতে আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। বরিশাল নিউজ ডটকম

ঝালকাঠির নলছিটিতে ক্ষতিকর ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রায়াপুরের বটতলা বাজারসংলগ্ন মিঠাই মিল্ক আইসবার ফ্যাক্টরিতে বুধবার, ২৮ অক্টোবর দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম উৎপাদনের প্রমাণও মেলে।

 

অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, আইসক্রিমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে জরিমানা করে অর্থ আদায় করা হয়।

 

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে। অভিযানে ঝালকাঠির জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal