Advertise top
রাজনীতি

যুবদলের বর্ষপূর্তিতে পিরোজপুরে স্বাস্থ্যসেবা

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম    

যুবদলের বর্ষপূর্তিতে পিরোজপুরে স্বাস্থ্যসেবা
ফ্রি মেডিকেল ক্যাম্পে এক ব্যক্তি সেবা নিচ্ছেন। বরিশাল নিউজ ডটকম

পিরোজপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন শতাধিক মানুষ। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।

 

টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার, ২৭ অক্টোবর সকাল ১০টায় ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। আয়োজক জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখা। ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও হয়।

 

পিরোজপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান ও জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান রোগীদের সেবা দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান। সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মারুফ হাসান বলেন, “আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal