Advertise top
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ৩২ ট্রলারে সুরক্ষা সামগ্রী বিতরণ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম    

রাঙ্গাবালীতে ৩২ ট্রলারে সুরক্ষা সামগ্রী বিতরণ
চরমোন্তাজ ইউনিয়নে জেলেদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। বরিশাল নিউজ ডটকম

সমুদ্রগামী জেলেদের নিরাপত্তায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩২টি ট্রলারে লাইফ জ্যাকেটসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

 

চরমোন্তাজ ইউনিয়নের পালকি বাজারে বুধবার, ২৮ অক্টোবর সকাল ১০টায় এসব সামগ্রী তুলে দেওয়া হয়। ‘প্রদ্বীপ্ত’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি হয়েছে।

 

বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশন। কারিগরি সহায়তা দিচ্ছে কেয়ার বাংলাদেশ।

 

প্রতিটি ট্রলার পেয়েছে পাঁচটি বাঁশি, একটি টর্চ লাইট, পাঁচটি লাইফ বয়া ও পাঁচটি লাইফ জ্যাকেট। সব মিলিয়ে বিতরণ করা হয়েছে ১৬০টি বাঁশি, ৩২টি লাইট, ১৬০টি লাইফ বয়া ও ১৬০টি লাইফ জ্যাকেট।

 

আয়োজকদের ভাষ্য, সমুদ্রে মাছ ধরার সময় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করাই উদ্যোগের লক্ষ্য। জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তা করাও এর উদ্দেশ্য।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal