Advertise top
শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা ও সংস্কৃতিতে উৎসাহে মানিক মিয়া কলেজে নবীন বরণ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম    

শিক্ষা ও সংস্কৃতিতে উৎসাহে মানিক মিয়া কলেজে নবীন বরণ
বরিশালের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা। বরিশাল নিউজ ডটকম

বরিশালের বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

 

কলেজ প্রাঙ্গণে বুধবার, ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ আয়োজন করা হয়। নবীনদের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়াই ছিল আয়োজনের লক্ষ্য।

 

প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ ছিলেন প্রধান আলোচক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকলেছুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ফেরদৌস জাহান, দাতা সদস্য কে এম শহীদুল্লাহ ও গভর্নিং বডির সদস্য লুৎফর রহমান খান।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal