Advertise top
আদালত-অপরাধ

আড়িয়াল খাঁয় কারেন্ট জাল জব্দ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম    

আড়িয়াল খাঁয় কারেন্ট জাল জব্দ
আড়িয়াল খাঁ নদীতে অভিযানে জরিমানা আদায় করেন আদালত। বরিশাল নিউজ ডটকম

ইলিশের নির্বিঘ্ন প্রজননে নিষেধাজ্ঞা কার্যকর করতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চলেছে। প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

 

বরিশাল সদর উপজেলা প্রশাসন বুধবার, ১৪ অক্টোবর সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত নদীতে অভিযান চালায়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।

 

অভিযানে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় হয়। জব্দ করা পাঁচ কেজি ইলিশ একটি এতিমখানায় বিতরণ করা হয়।

 

ইউএনও ফরিদা সুলতানা জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

অভিযানে সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও ব্যাটালিয়ন 

 

আনসার সদস্যরা। উপজেলা প্রশাসনের সূত্র জানায়, সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে এ ধরনের অভিযান চলবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal