বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি উপজেলায় পাঁচ বছরে পাঁচ হাজার চারা লাগানোর লক্ষ্য ধরে বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ শুরু হয়েছে।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বিমানবন্দর চত্বরে মঙ্গলবার, ১৩ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা একটি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করে উদ্বোধন করেন।
প্রথম ধাপে বিমানবন্দর চত্বরে বিভিন্ন প্রজাতির ২৫০টি চারা লাগানো হবে। অনুষ্ঠানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় ও নিরাপত্তা বিভাগের প্রধান মনমত সরকার।
ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি উপজেলায় পাঁচ বছরে পাঁচ হাজার করে চারা রোপণের লক্ষ্য ঠিক হয়েছে। তিনি জানান, বাবুগঞ্জে ইতোমধ্যে প্রায় ১০ হাজার চারা লাগানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানও আলাদাভাবে গাছ লাগিয়েছে। এই ধারাবাহিকতায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম ধাপের উদ্যোগ নিয়েছে।
ইউএনও আশা করেন, বিমানবন্দর এলাকাসহ পুরো বাবুগঞ্জ উপজেলাকে সবুজায়নের আওতায় আনা যাবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন