Advertise top
পিরোজপুর

পিরোজপুরে পূজামণ্ডপে ডিআইজির নিরাপত্তা পর্যবেক্ষণ

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম    

পিরোজপুরে পূজামণ্ডপে ডিআইজির নিরাপত্তা পর্যবেক্ষণ
পিরোজপুরের পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

পূজাকে ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুরের দুটি মণ্ডপ ঘুরে দেখেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

 

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মঙ্গলবার, ১৩ অক্টোবর বিকেলে পিরোজপুর পৌর এলাকার আখড়াবাড়ি ও পালপাড়া পূজামণ্ডপ ঘুরে দেখেন। তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

 

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ ও সদর থানার ওসি মো. শরিফুল ইসলামসহ অন্যরা।

 

ডিআইজি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal