Advertise top
শিক্ষা প্রতিষ্ঠান

প্রাথমিক চালুর সিদ্ধান্ত হয়নি: মডেল কলেজ অধ্যক্ষ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম    

প্রাথমিক চালুর সিদ্ধান্ত হয়নি: মডেল কলেজ অধ্যক্ষ
অসদাচরণের জন্য অধ্যক্ষকের কাছে ক্ষমা চান শিক্ষার্থীরা। বরিশাল নিউজ ডটকম

বন্ধ প্রাথমিক বিভাগ চালুর কোনো সিদ্ধান্ত হয়নি জানার পর বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহা। তিনি জানান, দুই বছর আগে বন্ধ হওয়া প্রাথমিক শিক্ষা কার্যক্রম আবার চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যক্ষ নিজেও এর পক্ষে নন।

 

কলেজে এসে মঙ্গলবার, ১৩ অক্টোবর সকালে তিনি একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। পরে ওই শিক্ষার্থীসহ আরও কয়েকজন এসে তার কাছে ক্ষমা চান।

 

অধ্যক্ষ বলেন, "শিক্ষার্থীরা ভুল করেছে। ওদের আমি সব সময় সন্তানের মতোই ভাবি।" তিনি আরও বলেন, "আমি ওদের ক্ষমা করে দিয়েছি। ওদের প্রতি আমার কোনো রাগ নেই।" অধ্যক্ষ জানান, ক্লাস কার্যক্রম এখন স্বাভাবিক চলছে।

 

এর আগে সোমবার, ১২ অক্টোবর সকাল থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল প্রাথমিক বিভাগ চালুর সিদ্ধান্ত বাতিল, শিক্ষক সংকট নিরসন ও অতিরিক্ত ফি আদায় বন্ধ।

 

আন্দোলনের সময় কয়েকজন অভিভাবক দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। এতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হন। পরে একদল শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষে ঢুকে সাংবাদিকদের সামনে তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে ক্যাম্পাসে শাটডাউনের ঘোষণাও দেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal