বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ে গত তিন সেশনের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৪৬৯ শিক্ষার্থীকে এবার একসঙ্গে “প্রধানমন্ত্রী স্বর্ণপদক” দিচ্ছে। এদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন সেশনে মনোনীত হয়েছেন ১৩ জন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষে পাঁজন মনোনীত হয়েছেন। এরা হলেন: ১.মো. আল ইমরান,উদ্ভিদবিজ্ঞান বিভাগ (জীববিজ্ঞান অনুষদ), সিজিপিএ: ৩.৯৮
২. চন্দ্রিকা সাহা,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ),সিজিপিএ: ৩.৯৫
৩. রনি গোপাল দাস,রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সামাজিক বিজ্ঞান অনুষদ), সিজিপিএ: ৩.৮৬
৪. তহমিনা আক্তার মুন, আইন বিভাগ (আইন অনুষদ),সিজিপিএ:৩.৮৬
৫. শ্যামলিমা শহীদ খান,ইংরেজি বিভাগ (কলা ও মানবিক অনুষদ), সিজিপিএ: ৩.৬৭
২০২০ শিক্ষাবর্ষে চারজন। ১. ওয়াহিদা ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (বিজনেস স্টাডিজ অনুষদ),সিজিপিএ:৩.৯২
২. অরিন্দম কর্মকার,রসায়ন বিভাগ (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), সিজিপিএ:৩.৮৭
৩. দিলরুবা খান মৌ,আইন বিভাগ (আইন অনুষদ),সিজিপিএ: ৩.৭৫
৪. অন্তরা হালদার, বাংলা বিভাগ (কলা ও মানবিক অনুষদ),সিজিপিএ: ৩.৫৯
২০২১ শিক্ষাবর্ষে চারজন। ১. অনামিকা বিশ্বাস,উদ্ভিদবিজ্ঞান বিভাগ (জীববিজ্ঞান অনুষদ),সিজিপিএ: ৩.৯২,২. মোসাঃ অনন্যা সুলতানা,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (বিজনেস স্টাডিজ অনুষদ),সিজিপিএ: ৩.৯২,৩. তসলিমা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ),সিজিপিএ: ৩.৯১, ৪. আব্দুল কাদের, লোক প্রশাসন বিভাগ (সামাজিক বিজ্ঞান অনুষদ), সিজিপিএ:৩.৬৭
২০১২ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শুরু হওয়ার পর ২০১৮ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের সারমিন সুলতানা (সিজিপিএ: ৩.৯) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া মৌসুম (সিজিপিএ: ৩.৯) এই পদক পেয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কারের চালু করে ইউজিসি। স্নাতক স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থীদের এ পদক দিতে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে তারা।
নীতিমালা অনুযায়ী- নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
প্রথমে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পদক দেওয়া হলেও, ২০১৮ সালে নীতিমালা সংশোধনের মাধ্যমে স্থায়ী সনদপ্রাপ্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেও এর আওতায় আনা হয়।
সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ২০১৮’ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন