Advertise top
শিক্ষা প্রতিষ্ঠান

ববিতে সাইবার সচেতনতার নতুন সংগঠন

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম    

ববিতে সাইবার সচেতনতার নতুন সংগঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিইউ আইএসএসএফের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। বরিশাল নিউজ ডটকম

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন সংগঠন বিইউ আইএসএসএফের যাত্রা শুরু হয়েছে।

 

বরিশাল ইউনিভার্সিটি ইন্টেলিজেন্স সিস্টেমস সোসাইটি অ্যান্ড সিকিউরিটি ফোরামের (বিইউ আইএসএসএফ) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সোমবার, ১২ অক্টোবর সকালে উদ্বোধনের পাশাপাশি সাইবার টক অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বেসিক সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যৌক্তিক চিন্তা ও দৈনন্দিন তথ্যপ্রযুক্তি নিয়ে ‘দ্য এভরিডে টেক অ্যান্ড লজিক কুইজ’ নামে একটি অফলাইন কুইজ প্রতিযোগিতা হয়। আয়োজকদের প্রত্যাশা, সংগঠনটির মাধ্যমে শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

 

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “ব্যক্তির চেয়ে বিশ্ববিদ্যালয় বড়, আর বিশ্ববিদ্যালয়ের চেয়ে দেশ বড়। ব্যক্তি স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে না বুঝে এমন কোনো তথ্য শেয়ার করা যাবে না, যাতে অন্যের ক্ষতি হয় এবং সমাজ তথা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়।”

 

অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাহাত হোসাইন ফয়সাল ও সহযোগী অধ্যাপক ড. মঞ্জুর আহমদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন আয়োজক সংগঠনের নেতারা ও শিক্ষার্থীরা।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal