Advertise top
ভোলা

জাতীয় গুণী তিন শিক্ষককে ভোলায় সংবর্ধনা

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম    

জাতীয় গুণী তিন শিক্ষককে ভোলায় সংবর্ধনা
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক পুরস্কারপ্রাপ্ত তিন প্রধান শিক্ষক। বরিশাল নিউজ ডটকম

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক পুরস্কার পাওয়া তিন প্রধান শিক্ষককে সংবর্ধনা দিয়েছে ভোলার একটি বেসরকারি সংস্থা। তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে রবিবার, ১১ অক্টোবর এই আয়োজন হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় অনুষ্ঠানটি করে সংস্থাটি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষকের পাশে ভবিষ্যতের সাথে, ৬০ বছরের নিরবিচ্ছিন্ন পথচলা’।

 

অনুষ্ঠানে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয় তিনজন প্রধান শিক্ষককে। তারা হলেন:

সাহিদা আক্তার সুমনা, প্রধান শিক্ষক, ৩৯ নম্বর নজরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়

রুখসানা আফরোজ, প্রধান শিক্ষক, ৪২ নম্বর ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়

শাহে আলম, প্রধান শিক্ষক, ৬২ ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

 

জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক গোপাল চন্দ্র শীল। সঞ্চালনা করেন সংস্থার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. আলমগীর হোসেন।

 

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ছিলেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষানুরাগী ও ইয়ুথ লিডাররাও।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal