Advertise top
বাংলাদেশ

নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম    

নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

 

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার, ৫ অক্টোবর সকালে বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বসতি মানে শুধু একটি ঘর নয়। নিরাপদ পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, গণপরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এর অংশ।

 

তিনি বলেন, "রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে।" দেশের অন্য শহরেও প্রায় একই পরিস্থিতি। তাঁর মতে, গ্রামে নাগরিক সুবিধা বাড়ালে শহরের চাপ কমতে পারে।

 

প্রধানমন্ত্রী জানান, প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে। বরিশালসহ ছয়টি শহরে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের আবাসনও এ পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।

 

আবাসন সংকট মোকাবিলা সরকারের একার পক্ষে কিছুটা কঠিন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক। এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal