বরিশাল নিউজ, স্পোর্টস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় শেরে বাংলা একাদশ জিতেছে নয় গোলের ব্যবধানে।
নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের বহিরাংশে রবিবার, ৪ অক্টোবর দুপুর আড়াইটায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়। আয়োজন করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসির প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসির (দায়িত্বপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। স্থানীয় ক্রীড়ামোদী ও অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
উদ্বোধনী খেলা
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মোগো ২৭ ও শেরে বাংলা একাদশ। শেরে বাংলা একাদশ নয় গোলের ব্যবধানে জয় পায়। প্রতিপক্ষ মোগো ২৭ কোনো গোল করতে পারেনি।
আয়োজকদের বক্তব্য, তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিসিসি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন