Advertise top
রাজনীতি

বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম    

বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন
বরিশালে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিকল বাসে আগুন। ছবি- সংগৃহীত

বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালে  বুধবার সন্ধ্যার পর বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি বিকল ছিল।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন এ ব্যাপারে বলেন, “নথুল্লাবাদ টার্মিনালে পিছনের দিকে বাসটি রাখা ছিলো। বাসটিতে কিছু মাদকসেবী ইয়াবা সেবন করেন। “ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের উপর সিটে বসে ইয়াবা সেবনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ইঞ্জিন কভারের সিট পুড়ে গেছে।”

তবে একজন বাস শ্রমিকের দাবি, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জানালা দিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে। পরে আমরা আগুন নিভিয়ে ফেলি। এতে বাসটির সামনের কিছু অংশ পুড়ে গেছে।”

এ ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওই শ্রমিক।

মন্তব্য লিখুন

Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal