Advertise top
ফুটবল

হুথি হামলায় স্থগিত এশিয়ান কাপ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম    

হুথি হামলায় স্থগিত এশিয়ান কাপ
এএফসি এশিয়ান কাপ। সংগৃহীত

হুথিদের হামলার জেরে সৌদি আরবে নির্ধারিত এএফসি এশিয়ান কাপ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

 

টুর্নামেন্টটি ২০২৭ সালের শুরুর দিকে সৌদি আরবে হওয়ার কথা ছিল। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সূচি বদলের ঘোষণা দিয়েছে। আয়োজক কমিটির ভাষ্য, অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতিতে লজিস্টিক জটিলতা ও ভ্রমণে বিঘ্ন তৈরি হয়েছে।

 

বিবিসি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা এর দায় স্বীকার করেছে। এক দশকেরও বেশি সময়ে সৌদি আরবের ওপর এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal