বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

গ্রেপ্তার করা নেতাকর্মীদের মুক্ত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর শেষে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা । মঙ্গলবার, ১৭ নভেম্বর সন্ধ্যার পরপর এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যম এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাইকে ঘোষণা দিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে হামলা করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় থানা ছেড়ে পুলিশ বের হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।
গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর নাশকতার ঘটনায় গ্রেপ্তার করা আসামিদের মুক্ত করতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে সেখানে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন